প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ৫:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২০, ১০:১৭ পি.এম
পেকুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

ভয়েস প্রতিবেদক, পেকুয়া
পেকুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে আলা উদ্দিন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পেকুয়া সদর ইউপির সৈকত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার মৃত ওবাইদুল হোসেনের ছেলে।
ইউপি সদস্য রিদুয়ানুল হক বিদ্যুৎ স্পৃষ্টে যুবক আলা উদ্দিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, তার বাড়িতে বিদ্যুৎ না থাকার কারণে পার্শ্ববর্তী বাড়ি থেকে বিদ্যুতের সাইট লাইন নিচ্ছিলেন। ওই সময় বিদ্যুত তারের শর্ট সার্কিট থেকে বিদ্যুত স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ওসি কামরুল আজমকে এবিষয়ে কেউ অবগত করেনি বলে জানান।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.