বলরাম দাশ অনুপম
কক্সবাজার শহরে শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ। মঙ্গলবার বিকেলে শহরের প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন স্থানে এই ইফতার সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক সজল দাশ, যুগ্ন আহবায়ক টনি দাশ, সদস্য সচিব জয় বড়ুয়া, সাজন বড়ুয়া সাজু, জেলা যুব ঐক্য পরিষদের নেতা টিপন বড়ুয়া।
জেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব জয় বড়ুয়া জানান-বর্তমানে করোনার কারনে অনেক মানুষ কর্মহীন। সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার তাগিদেই অামাদের এই প্রয়াস।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.