ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল আজ রবিবার (১১ সেপ্টেম্বর)। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রায় দশ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর। সম্মেলন উপলক্ষে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল প্যান্ডেল ও মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সম্মেলন প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়। এতে বক্তব্য রাখেন— উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বশর। উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রস্তুতি ও সার্বিক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, প্রায় ১০ থেকে ১৫ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে মাস্টার জাহেদ হোসেন বলেন, কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.