ভয়েস প্রতিবেদক:
সারাদেশের মতো কক্সবাজার জেলায় কর্ম বিরতি পালন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন কর্মচারীদের পদনাম পরিবর্তন ও আপগ্রেডেশনসহ সকল শূন্য পদ পূরণের দাবিতে এই কর্মবিরতি পালন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
গত ১২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করে আসছেন তারা।
সংশ্লিষ্ট সূত্র জানান, ২০১২ সালে দুর্যোগ ব্যবস্থাপনা আইন কার্যকর হলেও এখনও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনবল কাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। দুটি পদের আপগ্রেডেশন পড়ে রয়েছে মন্ত্রণালয়ে। ফলে জেলা ও উপজেলার ডিআরআরও-পিআইওরা পাচ্ছেন না সামাজিক মর্যাদা ও কাঙ্খিত আর্থিক সুবিধা। ফলে বিষয়টির সুরাহার জন্য ডিআরআরও-পিআইও এবং কর্মচারী কল্যাণ সমিতি কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ মো: জাহাঙ্গীর আলম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা আইন কার্যকর না হলেও জনবল কাঠানো ও নিয়োগবিধি অনুমোদন হয়নি। এতে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মর্যাদা ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তার মতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দাবিটি ন্যায্য। তাই অবিলম্বে দাবিগুলো মেনে নেয়ার অনুরোধ করেন।
সূত্র বলেন- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা দেশের যেকোন দুর্যোগে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও মানবিক সহায়তা ত্রাণ বিতরণে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা আজও অবহেলিত ও বঞ্চিত। জনবল কাঠানো ও নিয়োগবিধি অনুমোদনসহ দাবি মেনে নেয়ার জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন সংশ্লিষ্টরা।
আজ কর্মবিরতি শেষে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করবেন।
জেলা প্রশাসক ভবনের নীচ তলায় অনুষ্ঠিত কর্মবিরতি পালনের সভায় সব উপজেলার ওই দপ্তরের প্রায় কর্মকর্তা কর্মচারী উপস্থিত থেকে একাত্মতা পোষণ করেন।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.