ভয়েস প্রতিবেদক:
টেকনাফ গুলিবিদ্ধ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পৃথকভাবে টেকনাফ উপজেলার সদর ইউপির কে কে,পাড়া খাল থেকে একটি ও দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকা থেকে আরেকটি লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন মজুমদার জানান, টেকনাফ দমদমিয়া থেকে উদ্ধার লাশ হোয়াইকং ইউনিয়নের কাটাখালী গ্রামের আব্দুর রহিমের পুত্র মুবিন (২৬)। অপর লাশের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
তিনি আরও জানান, কক্সবাজার র্যাব ১৫ এর টেকনাফ সিপিসি অফিস থেকে দুজন গুলিবিদ্ধ লাশ পড়ে থাকার কথা থানা পুলিশকে জানালে আজ সকালে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। বর্তমানে লাশ দুইটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
স্থানীয় একাধিক সুত্র জানান, টেকনাফের দমদমিয়া এলাকায় ভোররাতে গোলাগুলির শব্দ শুনাগেছে । সে ঘটনায় দুইজন নিহত হয়েছে বলেও ধারণা করছেন। নিহত দুই জনই মাদক কারবারি বলে জানান তারা।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.