ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
সাগরপথে অবৈধপথে মালয়েশিয়ার যাওয়ার প্রস্তুতির সময় অভিযান চালিয়ে ৭জন রোহিঙ্গা সহ ২২জনকে উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৭ রোহিঙ্গাছাড়াও ১৫জন বাংলাদেশী রয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, টেকনাফ নাইট্যংপাড়া এলাকার জামাল হোসের বাড়িতে রোহিঙ্গাসহ কিছু লোকের অবস্থানের খবর পেয়ে যৌথ অভিযান চালায় বিজিবি ও পুলিশ। এসময় ৭জন রোহিঙ্গা ও ১৫জন বাংলাদেশীকে উদ্ধার করা হয়।এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য সেখানে অবস্থান করছে বলে জানিয়েছে। এদের মধ্যে সাত রোহিঙ্গা বিজিবির হেফাজতে রয়েছে, তাদেরকে পুশব্যাক করা হবে বলে জানান ওসি। এছাড়া বাকী ১৫ বাংলাদেশীকে থানায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.