ভয়েস প্রতিবেদক:
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কাছে মিয়ানমারে ল্যান্ডমাইন বিস্ফোরণে শুন্যরেখা আশ্রয় শিবিরের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। আহত হয়েছে এক রোহিঙ্গা।
কোনারপাড়া আশ্রয় শিবিরের রোহিঙ্গারা জানিয়েছে গতকাল শনিবার রাতে আশ্রয় শিবিরের দুই জন রোহিঙ্গা শুন্যরেখা পেরিয়ে মিয়ানমারের ভেতরে চিংড়ি ঘেরে মাছ শিকারে যায়। আজ রবিবার ভোরে তারা পাহাড়ি পথ বেয়ে শুন্যরেখার আশ্রয় শিবিরে আসার সময় ৩৪ ও ৩৫ নম্বর সীমানা পিলারের মাঝামাঝি এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণের শিকার হয়। এতে কোনারপাড়া আশ্রয় শিবিরের বাসিন্দা মো আইয়ুবের পুত্র ওমর ফারুক (১৬) এবং আবুল হোসেনের পুত্র সাহাবুল্লাহ (৩০) আহত হয়। পরে ওমর ফারুক বিস্ফোরণ স্হলেই মারা যায়। অপর আহত সাহাবুল্লাহ রাতের দিকে ওমর ফারুকের মরদেহ কোনারপাড়া আশ্রয় শিবিরে নিয়ে আসে।
এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ঐ বিষয়ে তিনি কিছু জানেন না তিনি বান্দরবান জেলা শহরে অবস্থান করছেন।
তবে নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের আষার তলী থেকে ঘুমধুম পযর্ন্ত রবিবার সকাল থেকে রাত ৮টা পযর্ন্ত কোন বিস্ফোরণের শব্দ মিয়ানমারের ভিতর থেকে শুনা যায়নি বলে ইউপি চেয়ারম্যান।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.