প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ৫:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২২, ১২:৩৮ পি.এম
কক্সবাজারে বিশ্ব বসতি দিবস পালিত

ভয়েস প্রতিবেদক:
'বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি' এ প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস উপলক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালী ও সেমিনার।

আজ সোমবার কউক ভবন থেকে র্যালিটি বের হয়ে হোটেল মোটেল জোন প্রদক্ষিণ করে পুনরায় কউক ভবনে এসে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসক মো মামুনুর রশীদ, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কউক সদস্য প্রকৌশল লে কর্ণেল খিজির খান উপস্থিত ছিলেন।
পরে কউক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক।
কউক চেয়ারম্যান কমোডর (অব) মোহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, কউক সচিব আবু জাফর রাশেদ,প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী বক্তব্য রাখেন। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা,শিক্ষক,জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে আবাসনসহ বিভিন্ন অবকাঠামো মাষ্টারপ্ল্যান অনুযায়ী নির্মাণের গুরুত্ব তুলে ধরা হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.