ভয়েস প্রতিবেদক:
শিশু অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ।
তিনি সোমবার শিশু একাডেমি আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
প্রধান অতিথি বলেন, শিশুদের বিনোদন, মতপ্রকাশ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা সব ধরনের অধিকার রয়েছে। আর এসব অধিকার নিশ্চিতে রাষ্ট্র ও প্রশাসনের পাশাপাশি অভিভাবকসহ সকলকে সহযোগিতা করতে হবে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক (ব্যবস্থাপনা বিভাগ) শিউলী সরকার, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাইনুদ্দিন মিলকী।
শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এতে শিশুদের মধ্যে বক্তব্য রাখেন তাহসিন রহমান ও আ.ন.ম কেফায়েত। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু উপস্থাপিকা সামিয়া জান্নাত আরিবা।
পরে অতিথিবৃন্দ শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।
সবশেষে শিশু শিল্পীদের পরিবেশণায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে বেলুন ওড়ানোর মাধ্যমে বিশ্ব শিশু দিবসের শুভ সূচনা করা হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.