বিশেষ প্রতিবেদক:
টেকনাফে সাগরপথে পাচারকালে মালয়েশিয়াগামী নৌকা ডুবির ঘটনায় ৩জন রোহিঙ্গা নারীর মৃতদেহ ভেসে আসলে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৪জন বাংলাদেশি, ৩৩ জন রোহিঙ্গা পুরুষ ৮জন নারী রয়েছে।
টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক নূর মোহাম্মদ জানান, মঙ্গলবার দুপুর ১ টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালীস্থ সাগর উপকূল থেকে ভেসে আসা ৩ জন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। জেলেদের দেয়া তথ্য মতে আরো মৃতদেহ সাগরে ভাসছে।
এর আগে সকাল থেকে এ পর্যন্ত ট্রলার ডুবির ঘটনায় সাঁতরিয়ে কূলে আসা ৪ বাংলাদেশিসহ ৪৫ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোর রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া পাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে ট্রলার ডুবির এ ঘটনা ঘটেছে।
উদ্ধার হওয়াদের মধ্যে ৮ জন নারী সহ ৩৩ জন পুরুষ রোহিঙ্গা এবং অপর ৪ জন বাংলাদেশী।
কোস্টগার্ডের এ কর্মকর্তা জানিয়েছেন, ট্রলারে কতজন ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাগরে আরও অনেকে ভাসছে বলে উদ্ধার হওয়ারা জানিয়েছে। এতে প্রাণহানির আশংকা করা হচ্ছে। এতে উদ্ধার লোকজনের দাবি, উপকূল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে ট্রলারটি ডুবে যায়। অনন্ত শতাধিক মালয়েশিয়াগামি ছিল।
উদ্ধার হওয়াদের মধ্যে কয়েকজনের সাথে আলাপকালে তারা জানিয়েছেন, বিভিন্ন অংকের টাকা পরিশোধ আবার অনেকেই মালয়েশিয়ায় পৌঁছে টাকা দেয়ার শর্তে মালয়েশিয়ায় যাত্রা দিয়েছিলেন তারা। কিন্তু ট্রলারে অতিরিক্ত সংখ্যক মানুষ তুলে মাঝ সাগরে অপেক্ষামান জাহাজে নিয়ে যাওয়ার সময় ট্রলার ডুবি যায়। এতে যারা সাঁতার কেঠে কূলে আসতে পেরেছেন তারা এসেছেন। অন্যরা নিখোঁজ।
তাদের দেয়া তথ্য মতে, দালাল চক্র শতাধিক নারী-পুরুষকে উখিয়ার কুতুপালং, লম্বাশিয়া, বালুখালী, মধুরছড়া ক্যাম্প থেকে গাড়িতে তুলে নিয়ে আসে টেকনাফের বাহারছড়া গ্রামে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.