বলরাম দাশ অনুপম:
কক্সবাজারের রামুর কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১ লাখ ৮০ হাজার ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে অাটক করা হয়েছে। এসময় পাচারকারীদের ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। শুক্রবার দিবাগত রাতে জেলস গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মানস বড়ুয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। শনিবার দুপুরে এর সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া নিজেই। অাটককৃতরা হলো- আব্দুর রশিদ(২৬), পিতা-আব্দুল মোতালেব সাং-আমতলী পাড়া, ৩নং ওয়ার্ড, আলীকদম ইউপি, থানা-আলীকদম, মাহমুদা বেগম(৪১), স্বামী-মৃত মোঃ ইসলাম সাং-জারুলিয়াছড়ি, ৪নং ওয়ার্ড, দোছড়ি ইউপি, থানা-নাইক্ক্যংছড়ি, এনামুল হাসান(২২) পিতা-মকতুল হোসেন, সাং- 1-W. F Block-15, লম্বাশিয়া, কুতুপালং, উখিয়া, কক্সবাজার। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া জানান- পুলিশ সুপার স্যারের বিশেষ নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। অাটককৃতদের বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট অাইনে মামলা দায়ের করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.