সংবাদ বিজ্ঞপ্তি:
‘‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন বিধায় তাঁর আদর্শ ও পথ অনুসরণের মাধ্যমেই কেবল শান্তি ও সার্বিক কল্যাণ পাওয়া যাবে।’’ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৪ হিজরি
উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা এ কথা বলেন।
উপ—পরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে ফাউন্ডেশন মিলানায়তনে ৯ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক সরওয়ার আকবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ড. নুরুল আবছর এবং প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির জেলা সভাপতি সিরাজুল ইসলাম সিদ্দিকী।

ঐতিহাসিক মদীনা সনদের প্রেক্ষাপট এবং তাৎপর্য তুলে ধরে এড. সিরাজুল মোস্তফা আরো বলেন, মদীনা সনদ পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। এ সনদের মাধ্যমে তদানন্তীন গোত্রীয় কলহে নিমজ্জিত মদীনায় শান্তির সুবাতাস বয়েছিল। বর্তমান বিশ্বে বিভিন্ন দেশ ও জাতিতে সংঘাতের উল্লেখ করে তিনি বলেন, একমাত্র মহানবীর আদর্শ অনুসরণেই স্থায়ী মুক্তি সম্ভব। উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.