প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২২, ১০:৫৫ এ.এম
ভারুয়াখালীতে পুলিশের সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালি ইউনিয়নে নবাব মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাত্র এক হাজার টাকার পাওনা টাকা নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার ভারুয়াখালি ইউনিয়নের বড় চৌধুরী পাড়ায় এই ঘটনা ।
নিহত নবাব মিয়া ওই এলাকার আবদুল হকের পুত্র ও পুলিশের সাবেক কনস্টেবল এবং কক্সবাজার জেলা ও জজ আদালতের আইনজীবি শওকত বেলালের বড় ভাই।
আইনজীবি শওকত বেলাল জানান, নবাব মিয়া একটি জাল কিনে একই এলাকার নুর আহমদের পুত্র দিদার মিয়াকে ভাগে দেয়। এই নিয়ে এক হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে ১৫ দিন আগে দুজনের মধ্যে মতবিরোধ হয়। এই ঘটনার জের ধরে মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে স্থানীয় আবদু শুক্কুরের বাড়ির একটি সালিশ থেকে আসার পথে প্রতিপক্ষের লোকজন নবাব মিয়াকে উপর্যপুরি কোপায়। এতে গুরুত্ব আহত হলে মুমূর্ষু অবস্থায় কক্সবাজারে হাসপাতালে নেয়া হলে গভীর রাতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দীন বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে। হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.