ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সেন্টমার্টিন হেরিটেজ পরিবহনে অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১২ টায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে রামু পানিছড়া এরশাদ ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান সুত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলামের নির্দেশনায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সেন্টমার্টিন হেরিটেজ পরিবহনের স্লিপার কোচ রামু পানির ছড়া এরশাদ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বাসের ড্রাইভারের হেফাজত থেকে ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় বাসের চালক নারায়নগঞ্জের রূপগঞ্জ বরপার আলীর পুত্র শুকুর আলী (৪৫) এবং তার সহযোগী টেকনাফ বরইতলীর আবুল কাশেমের পুত্র রফিক (৩০) কে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। এ ঘটনায় রামু সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, কক্সবাজার থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাও রাত্রীকালীন লাক্সারিয়াস পরিবহন গুলোতে চালক এবং বাসের সংশ্লিষ্টদের যোগসাজশে ইয়াবা পাচার হয়। এরকম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নজরদারি করে অবশেষে সেন্টমার্টিন হেরিটেজ পরিবহনের বাসের চালকের হেফাজত থেকে আট হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় ইয়াবা পরিবহনের সাথে জড়িত তার সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.