প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ১২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২২, ১১:২৮ এ.এম
উখিয়া শরনার্থী ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলীতে আরো এক রোহিঙ্গা খুন

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে মোহাম্মদ জসিম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। আজ বুধবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এফ ১৬ ব্লকে এই ঘটনা ঘটে।
৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মো ফারুক আহমেদ আজ সকালে জানান বুধবার ভোরে ১৫/১৬ জনের দুষ্কৃতকারীদল ১০ নাম্বার ক্যাম্পের এফ ১৬ ব্লকে জসিমের বসতঘরে ঢুকে তাকে ঘরের বাহিরে নিয়ে এসে বুকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জসিম উক্ত ব্লকের আব্দুল গফুরের পুত্র।
কারা এবং কেন জসিমকে খুন করেছে তার বিস্তারিত বিবরণ তাৎক্ষণিক জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। তবে দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে গতকাল রাতে উখিয়া কুতুপালং ২ ইস্ট ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে এই ক্যাম্পের সি ব্লকের হেড মাঝি মোহাম্মদ সালাম আহত হয়েছেন। চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলায় দুই মাঝি সহ চার জন রোহিঙ্গা খুনের ঘটনা ঘটেছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.