প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৯:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২২, ১০:৫৬ এ.এম
পেকুয়ায় কুপিয়ে এক ব্যক্তিকে হত্যা

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ার টৈটং ইউনিয়নের পন্ডিত পাড়ায় বাজার থেকে বাড়ী ফেরার পথে ৫/৬জনের একদল দুর্বৃত্ত ধারালো দা দিয়ে কুপিয়ে মোঃ নাছির উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে। রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত মোঃ নাছির উদ্দিন টৈটং ইউনিয়নের পন্ডিত পাড়ার আবুল হোছাইনের পুত্র।
টৈটং ২নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আবুল কালাম এ ঘটনা নিশ্চিত করেছেন। কথিত এই দা বাহিনীর প্রধান অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেও শেষ পর্যন্ত দায়ের কুপে নিহত হওয়ায় এলাকায় আবারও আতংক দেখা দিয়েছে।
এলাকাবাসি জানায়; মোঃ নাছির উদ্দিন পেকুয়ার টৈটংয়ে বহুল আলোচিত সন্ত্রাসী বাহিনী ‘দা বাহিনী’র প্রধান ছিলেন। কথিত দাও বাহিনী ওই এলাকায় পাহাড়ী বনভূমির জমি দখল বেদখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলন সহ নানা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। সম্প্রতি মোঃ নাছির উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিছুদিন আগে তিনি জামিনে বেরিয়ে আসেন। সেই দা বাহিনীর প্রধান মোঃ নাছির উদ্দিন রবিবার রাত ১১টার দিকে টৈটং বাজার থেকে বাজারের পশ্চিম পাশে বাড়ীতে ফেরার পথে ৫/৬জনের একদল দুর্ববৃত্তের উপর্যুপরি দায়ের কোপে গুরুতর হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান তাকে চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোঃ নাছির উদ্দিন মারা যায়।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ আলী জানান, ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি বলেন এখনও কেউ মামলা দেয়নি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.