ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত দু’দিনব্যাপী জেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হলো শনিবার । শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত মেলার সমাপনী আলোচনা সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো মামুনুর রশীদ।
অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) বিভীষণ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমিন আল পারভেজ. অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো আবু সুফিয়ান, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি শিক্ষাবিদ প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামসহ সরকারি—বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মেলায অংশ নেয়া আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন ডিজিটাল সেবার ৫০টি ষ্টল থেকে ৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ষ্টল ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.