প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ১০:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২২, ১০:০২ পি.এম
উখিয়ায় আবারও রোহিঙ্গা ক্যাম্পের সাব মাঝি খুন

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের সাব মাঝি শাহাব উদ্দীনকে (৩৫) ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ ভোর রাত সাড়ে ৪ টার দিকে উখিয়ার পালংখালীর ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দীন ওই ক্যাম্পের এইচ/১৪ নম্বর ব্লকের মনির আহম্মদের ছেলে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ভোরে অজ্ঞাত ২০/৩০ জন সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিকভাবে হামলা চালিয়ে শাহাব উদ্দীনের বুকের মাঝ বরাবর নিচে পেটের উপরে ও ডান হাতের পিছনে বাহুতে ছুরি দিয়ে কুপিয়ে এবং পেটের মাঝ বরাবর নাভির উপরে গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় ।
ওসি জানান, প্রাথমিক ভাবে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তবে ভিকটিমের পরিবার সহ অন্যন্য রোহিঙ্গারা ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোন কিছু বলতে পারেনি। ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.