ভয়েস প্রতিবেদক:
"অন্তর্ভূক্তি উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপঃপ্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা"এ প্রতিপাদ্যে ৩১তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে কক্সবাজারে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র্যালী,সহায়ক উপকরণ,ক্ষুদ্র ঋন বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৩ ডিসেম্বর) সকালে বিশেষায়িত স্কুল অরুণোদয় থেকে র্যালীটি বের হয়ে শহিদ সরণী প্রদক্ষিণ করে। র্যালী শেষে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহিদ ইকবাল ।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হাসান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বিভিষণ কান্তি দাশ,জেলা শিক্ষা কর্মকর্তা মো নাছিরউদ্দীন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ ছাইদুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো সফিউদ্দীন সফির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ইঞ্জিনিয়ার কানন পাল, মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার,শেখ রাসেল শিশু প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক জেসমিন আক্তার,অরুণোদয় স্কুলের প্রধান শিক্ষক শাহ জালাল,বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের প্রতিনিধি,বিশেষায়িত স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সহযোগীতায় এ অনুষ্ঠানের মাধ্যমে ২০টি হুইল চেয়ার, সহায়ক উপকরণ, সুবর্ণ কার্ড ও ক্ষুদ্র ঋন বিতরণ করা হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষায়িত শিশু শিক্ষার্থীদের তৈরিকৃত হস্তশিল্পের প্রদর্শনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.