ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালী উপজেলার মাতারবাড়ী শায়রা ডেইল প্রাইমারী স্কুলের ছাত্রী মাহিয়ান ( ৭) এর লাশ তিন দিন পর সন্ধান মিলেছে পার্শ্ববর্তী পেকুয়ার উপজেলার করিয়ারদিয়ায়।
জানা যায় মাতারবাড়ী শায়রা ডেইল গ্রামের আয়াত উল্লাহ'র কন্যা মাহিযান বাড়ীর পাশের শায়রা ডেইল প্রাইমারী স্কুলের একজন ছাত্রী।। প্রতিদিনের মতো গত বুধবার সকালে স্কুলে গিয়ে বিকাল পর্যন্ত বাড়ীতে ফিরে না অসায় মা-বাবা সহ আত্বীয় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে হতাশ হয়ে যায়। পরদিন শিশুর পিতা মহেশখালী থানায় একটি জিডি করেন। এর সূত্র ধরে পুলিশ সম্ভাব্য স্থানে তল্লাশী চালান । এ অবস্থায় শনিবার দুপুর ২ টায় পার্শ্ববর্তী উপজেলা পেকুয়ার উজানটিয়ার করিয়ারদিয়া দ্বীপে মাহিয়ানের সন্ধান মিলে ।
সন্ধান মিললে ও জীবিত উদ্ধার হয়নি। উদ্ধার হয়েছে ক্ষত বিক্ষত লাশ ।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সন্দেহজনক হওয়ায় ২ জনকে অাটক করেছে মাতারবাড়ী বীটের পুলিশ। এদিকে ভিকটিম শিশুর পিতা আয়াত উল্লাহ জানান, অপহরণের পরদিন একটি মোবাইল থেকে ৫ লাখ টাকা মুক্তি পণ দাবী করে। ঐ মোবােইলটি ট্রেকিং করার পর অপহরণ কারীদের সনাক্ত করেন পুলিশ।
সর্বশেষ লাশ উদ্ধার হওয়ার পর তাদের আটক করেছে মাতারবাড়ীর পুলিশ বীট।। মাতারবাড়ী বীট অফিসের দায়িত্বরত এস.আই হাছানের সাথে যোগাযোগ করা হলে তিনি লাশ উদ্ধারের কথা স্বীকার করলে ও ঘটনার সাথে জড়িতদের আটকের ব্যাপারে নিশ্চিত কিছু বলেন নি। এলাকায় এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে মাতারবাড়ীতে চলছে শোকের মাতম।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.