
মঙ্গলবার বিকেলে কক্সবাজারের রামু সেনা নিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরে নতুন সংযোজিত অত্যাধুনিক লাইট ট্যাংক ভিটি-৫ এবং আর্টিলারি রেজিমেন্টে কিউডব্লিউ ১৮এ মিসাইল সিস্টেম অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে সেনা প্রধান এ কথা বলেন।
অনুষ্ঠানে সেনা প্রধান বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নের কার্যক্রম অব্যাহত রেখেছেন। সেই উন্নয়নের পথ ধরেই আজকের এই অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠান। যা বাস্তবায়িত হলো সশস্ত্র বাহিনীর
উন্নয়নের রূপকল্প ফোর্সেস গোল-২০৩০ এর আরেকটি ধাপ।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ আবু সাঈদ সিদ্দিক, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান, সেনাকল্যাণ সংস্থা মেজর জেনারেল ইফতেখার আনিস, পিইঞ্জিঃ এবং সামরিক সচিব মেজর
জেনারেল খান ফিরোজ আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.