বলরাম দাশ অনুপম:
অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা প্রকৌশলী, র্যাব সদস্য, শিক্ষক, সাংবাদিক ও রোহিঙ্গাসহ কক্সবাজারে নতুন করে আরো ৮৯ জন করোনা রোগি সনাক্ত হয়েছে। এদিন সবোর্চ্চ কক্সবাজার সদর উপজেলায় ৬৩ জন সনাক্ত হয়।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার (২৪ জুন) মোট ৫৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০১ জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে কক্সাবাজার জেলায় ৮৯ জন ও ভিন্ন জেলার ৯ জন রয়েছে। এছাড়া ৩ জন ফলোআপ পরীক্ষায় পজিটিভ হয়েছে।
বুধবার (২৪ জুন) রাতে কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে কক্সবাজার সদরে ৬৩ জন, রামু উপজেলায় ৫ জন, উখিয়া উপজেলায় ৪ জন, টেকনাফ উপজেলায় একজন, চকরিয়া উপজেলায় ৫ জন, পেকুয়া উপজেলায় দুইজন, মহেশখালী উপজেলায় ৭ ও কুতুবদিয়া উপজেলায় ১ জন এবং বান্দরবান জেলায় ৭ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুইজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে একজন রয়েছেন। কক্সবাজার সদরে আক্রান্তদের মধ্য উল্লেখযোগ্যরা হলেন- কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক ও আইনজীবি এড,আবু ছিদ্দিক ওসমানীসহ উনার পরিবারে ৮ সদস্য, ঈদগাও ইসাখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ তার পরিবারের ৫ সদস্য, ২ জন র্যাব সদস্য। এছাড়া শহরের ঘোনাপাড়া, বৈদ্যঘোনা এলাকার ব্যবসায়ি স্কুল শিক্ষক, নার্স, এনজিও কর্মীসহ অনেকে আক্রান্তের তালিকায় আছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.