ভয়েস প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাছান মাহমুদ, এমপি বলেছেন, 'তারুন্যের শক্তিকে কাজে লাগিয়ে ২০৪১ সালে বাংলাদেশ পরিণত হবে উন্নত দেশে। সে লক্ষ্যে জাতির পিতার স্বপ্ন পুরণে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রী বলেন, কাঠামোগত উন্নয়নের একটি মানবিক রাষ্ট্রে পরিনত করতে হবে। ১৪ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশকে দেখলে বুঝা যায় দেশে কি উন্নয়ন হয়েছে। এটি কোনো যাদু নয়, এটা হয়েছে শেখ হাসিনার যাদুকরি নেতৃত্বের কারণে।
আজ (৯ আগস্ট) রাত ৯ টারদিকে কক্সবাজারের ইনানীতে একটি অভিজাত হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) আয়োজিত দেশের ১০ জন তরুণ-তরুণীকে 'টয়োপ' পুরুস্কার অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
২য় বারের মতো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আয়োজিত এ্যায়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেসিআই বাংলাদেশের এর ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোরশেদ এলিট। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, কানাডা আওয়ামীলীগের সভাপতি সরওয়ার হাসান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এওয়ার্ড তুলে দেন। অনুষ্ঠানে ৮ টি ক্যাটাগরিতে ১০ জন তরুন তরুনীকে বিশেষ অর্জনের জন্যে এ্যায়ার্ড দেয়া হয়।
অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনেটর সাখাওয়াত হোছেন মামুন ও ট্রাস্টি মেম্বার সিনেটর আমজাদ হুসাইন, জেসিআই বাংলাদেশের ফাস্ট লেডি তাসমিনা আহমেদ শ্রাবণী, টয়োগ-২০২২ এর আহবায়ক ও জেসিআই বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এজাজ মোহাম্মদ, অনুষ্ঠান পরিচালক ও জাতীয় সহ-সভাপতি এম কামরুল চৌধুরী, ব্যাবস্থাপনা কমিটির সদস্য- জাতীয় সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক ভূঁইয়া, সাধারন আইন উপদেষ্টা ইমরান কাদির, কোষাধ্যক্ষ ইসমাত জাহান, পরিচালক মোঃ আশিকুর রহমান ও ত্বহা ইয়ামিন রামাদান সহ জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও জেসিআই বাংলাদেশের স্থানীয় ২৮টি সংগঠনের সভাপতি এবং সাধারণ সদস্যগণ।
উল্লেখ্য, জেসিআই ১৮ বছর বয়সী তরুণ নেতৃত্ব গঠনের একটি বিশ্বব্যাপী সংগঠন যারা নিজেদের এবং বিশ্বের ইতিবাচক পরিবর্তন করতে নিবেদিত। ১২৪টি দেশে দেড় লাখেরও বেশি জেসিআই-এর সক্রিয় সদস্য রয়েছে। জেসিআই বাংলাদেশ বিশ্বাস করে, তারুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার মাধ্যমে জনগোষ্ঠীর এ অংশকে জনশক্তিতে রূপান্তরিত করা সরব। তরুণদের বাণিজ্যিক ও সামাজিক উদ্যোগকে উৎসাহ যোগাতেই জেসিআই -এর এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.