ভয়েস প্রতিবেদক,মহেশখালী:
মহেশখালী উপজেলার গোরকঘাটা সিকদার পাড়া এলাকার বাসিন্দা পরিবেশ বিজ্ঞানী ডক্টর আনচারুল করিমের কনিষ্ঠ পুত্র আইমান করিমের সাথে পার্লামেন্টের চীফ হুইপ পার্লামেন্টারিয়ান নুরে আলম চৌধুরী লিটনের কন্যা ফারাহ আনিকা চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ।
১০ ই ডিসেম্বর শুক্রবার রাতে সংসদ ভবন প্লাজা এল ই ডি ভবনে এই বিয়ে সম্পন্ন হয়। সন্ধ্যা থেকে শুরু হয় বিয়ের আয়োজন। বিয়েতে শত শত দেশের গন্যমান্য ব্যক্তি, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ ,ভিভিআইপি সহ কক্সবাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অতিথির তালিকায় ছিলেন সাংসদের স্পিকার শিরিন শারমিন,আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুর করিম সেলিম, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, নারায়ণগঞ্জের এম পি শামিম,আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, ঢাকার মেয়র (দক্ষিণ) ফজলে নুর তাপস,ফরিদপুর ৪ আসনের এমপি নিক্সন চৌধুরী , বঙ্গবন্ধু পরিবারের নিকট আত্বিয়স্বজন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজারের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, মহেশখালী কুতুবদিয়ার এম পি আশেক উল্লাহ রফিক, মহেশখালীর উপজেলা চেয়ারম্যান শরিফ বাদশা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাত্রী ফারাহ আনিকা চৌধুরী হলেন বঙ্গবন্ধুর ভাগনে ইলিয়াস চৌধুরী দাদা ভাইয়ের নাতনি। উল্লেখ সেপ্টেম্বর মাসে এক জমকালো আয়োজনের মাধ্যমে তাদের বাগদান সম্পন্ন হয়। ডক্টর আনচরুল করিমের কনিষ্ঠ পুত্র আইমান করিম যুক্ত রাজ্যের লন্ডনের একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে চার্টার্ড একাউন্টেন্সি বিষয়ে তার লেখা পড়া শেষ করেছেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.