এম.এ আজিজ রাসেল:
যথাযোগ্য মর্যাদায় কক্সবাজারে উদযাপিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবি দিবস। এ উপলক্ষ্যে বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তার আগে শহরের বধ্যভূমির স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কক্সবাজার জেলা প্রশাসন, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী- কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠন।
আলোচনা সভায় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, বিজয়ের দ্বারপ্রান্তে সুপরিকল্পিতভাবে জাতির মেধাবী সন্তানদের হত্যা করা হয়েছিল। খুনিরা মনে করেছিল, বাংলাদেশ স্বাধীন হলেও যেন দেশটা মেধাশূন্য থাকে, এ দেশ যাতে ব্যর্থ রাষ্ট্র হয়। তাই মুক্তিযুদ্ধের চেতনায় এবং স্বাধীনতার আদর্শে এই অপশক্তিকে রুখে দিতে শপথ নিতে হবে।
সভায় বক্তারা বলেন, পাকিস্তানি বাহিনী, তাদের দোসররা একাত্তরে পরাজিত হলেও সেই পরাজয়ের প্রতিশোধ নিতে আবারও সক্রিয় হয়ে উঠেছে। তাঁদের ব্যাপারে সজাগ সবাইকে সজাগ থাকতে হবে।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান ও সহ-সভাপতি রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট তাপস রক্ষিত।
বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কবিতাপাঠ, মোমবাতি প্রজ্জ্বলন সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে শহীদ বুদ্ধিজীবি দিবস।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.