ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে ইয়াবা পাচারকালে মোহাম্মদ ইয়াছিন (১৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে ৩৫ হাজার ৯৬০ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। বৃহস্পতিবার দুপুরে টেকনাফ-কক্সবাজার অহস্থায়ী চেকপোষ্টে যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। ধৃত ব্যক্তি টেকনাফের মৌচনি শরাণার্থী শিবিরের পি-ব্লকের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, হ্নীলা থেকে টেকনাফগামী যাত্রীবাহী সিএনজি যোগে একটি ইয়াবার চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নে অভিযান চালিয়ে ওই পাচারকারিকে আটক করা হয়। এসময় তার স্বীকারোক্তি মতে সিএনজি সিটের নিচে ৩৫ হাজার ৯৬০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবাসহ ধৃতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.