ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
মহিষ চুরির মামলায় কক্সবাজার চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে হাজতে প্রেরণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবুল মনসুর সিদ্দিকী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, গরু চুরির অভিযোগে নবী হোছাইন চৌধুরীর বিরুদ্ধে মহেশখালী থানায় এক ব্যক্তি মামলা করেন। ওই মামলায় তিনি উচ্চ আদালতের জামিনে ছিলেন। মেয়াদ শেষে বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করেন নবী হোছাইন চৌধুরী। আবেদন নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠান।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, নবী হোছাইন চৌধুরী স্থানীয় সংসদ সদস্যের আশীর্বাদপুষ্ট আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে গরু চুরির মামলাও রয়েছে। এসবের মাঝেও ভোটে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান নির্বাচিত হন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.