ভয়েস প্রতিবেদক:
টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র্যাব-১৫।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। এর আগে, শুক্রবার সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউপির ওয়াব্রাং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নারী একই এলাকার সুলতান মাহমুদের স্ত্রী জোসনা আক্তার।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপির ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তার অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যান।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.