প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৬:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৩, ১:০৩ পি.এম
টেকনাফে ৪ কৃষককে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা

ভয়েস প্রতিবেদক:
টেকনাফে চারজন কৃষককে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
রবিবার ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে ক্ষেত পাহারা দেয়ার সময় চার কৃষককে অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন-হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার আবুল হোসেনের ছেলে আব্দু সালাম, গুরা মিয়ার ছেলে আব্দুর রহমান, রাজা মিয়ার ছেলে মুহিব উল্লাহ ও রাজা মিয়ার ছেলে আব্দুল হাকিম। তারা সবাই পেশায় কৃষক। রাতে ভোট্টা ক্ষেত পাহারা দিচ্ছিলো।
অপহৃত আব্দু সালামের ছোট ভাই মুন্সী রফিক বলেন-শনিবার রাতে পাহাড় থেকে বন্য হাতির দল ভোট্টা ক্ষেতে এসেছিল। তাদের পাহাড়ের দিকে তাড়িয়ে দিয়ে টং এ এসে ঘুমিয়ে ছিলেন। সেখান থেকে তাদের অস্ত্রের মূখে অপহরণ করে নিয়ে গেছে। সকালে আমরা খেতে গিয়ে তাদের জুতু আর রক্তের দাগ পেয়েছি। এখন কি হবে জানি না। ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি বিষয়টি।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন- অপহরণের খবর পেয়েছি। চারজন কৃষককে তুলে নেয়া হয়েছে। আমরা বার বার বলেছি একটি অভিযানের। অপহরণের বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন- অপহরণের খবর পেয়েছি। উদ্ধার অভিযানের জন্য দুইটি টিম প্রস্তুত হচ্ছে। ঘটনাস্থলে গেলে আরও বিস্তারিত জানাতে পারবো।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.