ভয়েস প্রতিবেদক, কুুতুবদিয়া:
কুতুবদিয়ায় পুকুরে ডুবে আব্দুর রহমান নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) দক্ষিণ ধুরুং আশা হাজির পাড়ায় এ পানি ডুবির ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ওই গ্রামের আক্তার হোছাইনের শিশু পুত্র আব্দুর রহমান বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মুবিন শিশুটি মৃত বলে জানান।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.