ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফের হ্নীলা নাফ নদীতে অভিযান চালিয়ে ৫ কোটি ৬৭ লাখ টাকা মূল্যমানের ১ কেজি ৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ জানুয়ারি) টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,বুধবার ভোরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীন হ্নীলা বিওপির সীমান্ত সুরক্ষা টহলদল বিআরএম ১৩ এবং ১৪ এর মাঝ বরাবর সম্মানঘাট এলাকা সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় নাফ নদীর পাড় দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালীন একজন লোককে দেখতে পায়। টহলদল ব্যক্তিকে দেখা মাত্র চ্যালেঞ্জ করে দ্রুত তার দিকে অগ্রসর হয়। উক্ত ব্যক্তি দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি টের পাওয়া মাত্রই তার হাতে থাকা একটি পুটলা ফেলে রাতের অন্ধকার এবং ঘনকুয়াশার সুযোগে নাফ নদীতে লাফ দিয়ে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত স্থানে পৌঁছে তল্লাশি চালিয়ে কেওড়া বাগানের পাশে নাফ নদীতে অর্ধনিমজ্জিত অবস্থায় চোরাকারবারির ফেলে যাওয়া একটি পুটলা উদ্ধার করে।
উদ্ধারকৃত পুটলার ভিতর থেকে ১ কেজি ৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিকবিাজার মূল্য ৫ কোটি ৬৭ লাখ টাকা। পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারি কিংবা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় চোরাকারবারিকে সনাক্ত করাও সম্ভব হয়নি। তবে চোরাকারবারিকে সনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.