ভয়েস প্রতিবেদক:
পর্যটন নগরী কক্সবাজারে অনিয়ন্ত্রিত গাড়ী পার্কিং ও সুব্যবস্থাপনায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
আজ দুপুরে কক্সবাজার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সিনিয়র রাজনীতি ফেলো ও মাস্টার ট্রেইনার ইউসুফ বদরী, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখা সাংগঠনিক সম্পাদক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো গাজী নাজমুল হক, জাতীয়তাবাদী ছাত্রদল চকরিয়া পৌরসভা শাখার শিক্ষার্থী বিষয়ক সম্পাদক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো সোহায়লা আন্নাত বিসতা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: সদরুল আমিন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো জাহেদ নুর ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো সাঈদ আনোয়ার সহ অনেকে।

সংবাদ সম্মেলনে বলা হয়, কক্সবাজার শহরের কলাতলী মোড়, সুগন্ধা, লাবনী পয়েন্ট, হলিডে মোড়, ঝাউতলা, পানবাজার, বাটা, বার্মিজ মার্কেট এলাকায় প্রায়ই যানজট নিত্যদিনের। এটি কক্সবাজার শহরের একটি দীর্ঘস্থায়ী সমস্যা। তাই, আমাদের প্রত্যাশা একটি সুন্দর যানজটমুক্ত পরিচ্ছন্ন কক্সবাজার। এই পরিচ্ছন্ন শহর করতে হলে অপরিকল্পিতভাবে যানবাহনের সংখ্যা বৃদ্ধি, ব্যাটারি ও সিএনজি অটোরিক্সা, শহরের মধ্যস্থলে রাত ১০ টার আগে বাস ও ট্রাক প্রবেশ এবং যাত্রী উঠা নামার নির্দিষ্ট যানজটের প্রধান কারণ। সেই সাথে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশের অভাব, অদক্ষ ড্রাইভার, ট্রাফিক মানা ও হকারদের ফুটপাত দখলসহ নানান দায়িত্বজ্ঞানহীন আচরণের কারনেও যানজটের সৃষ্টি হয়। ১২০ কিলোমিটার দীর্ঘ, বিশ্বের অন্যতম দর্শনীয় সমদ্র সৈকতসহ জেলার পর্যটন স্পটগুলোতে প্রতি বছর দেশের বিভিন্ন রাস্তা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারে ভ্রমণে আসে। কিন্তু পর্যটন নগরী কক্সবাজারে গাড়ী পার্কিং ও আ স্টেশনের কারণে আমাদের এই সুন্দর শহর জনদুর্ভোগের শহরে পরিণত হচ্ছে। পাশাপাশি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
যানজটের কারণে প্রতিনিয়ত স্থানীয় শিক্ষার্থী, পেশাজীবী, পাটিদের যাতায়াত ও রোগীবাহী এম্বুলেন ফায়ার সার্ভিসসহ জরুরী সেবা প্রদানে ভীষণ দুর্ভোগ বয়ে আনে। এই দীর্ঘস্থায়ী সমস্যার ফলে আমরা কক্সবাজার জেলার নাগরিক মতামত গ্রহণ সাপেক্ষে ভোগান্তি নিরসনের লক্ষ্যে ও সমস্যা সমাধানে সকলের সহযোগীতা কামনা করা হয়।
এজন্য সমস্যা সমাধানে কিছু সুপারিশ তৈরী করা হয়:
১। নগরীর যানবাহন ব্যবস্থাপনায় মাষ্টারপ্লান তৈরি করা ও নগরীর বিভিন্ন প্রান্তে পরিকল্পিত পার্কিং জোন তৈরী করা।
২। পর্যটক কার পার্কিং ব্যবস্থাপনায় সয়ংক্রিয় বহুতল কারপার্কিং তৈরী করা।
৩। যত্রতত্র গাড়ী পার্কিং ও অবৈধ স্টেশন বন্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন।
৪। যথাযথ ট্রাফিক আইন মেনে চলা।
৫। শহরের মধ্যস্থলে রাত ১০ টার আগে বাস ও ট্রাক প্রবেশ এবং যাত্রী উঠা নামা বন্ধ করা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.