খেলাধুলা ডেস্ক:
রিয়াল মাদ্রিদ বস জিনেদিন জিদান শনিবার দলটির প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে মজার এক তথ্য দিয়েছেন। বলেছেন দুই দশক সময় পর্যন্ত কোচিং করাবেন না তিনি।
এই পেশায় আসলে দীর্ঘদিন থাকার ইচ্ছে নেই তার। এর কারণ হিসেবে ফরাসি কিংবদন্তি বলেছেন, কোচিং বড়ই ক্লান্তিকর পেশা।
বিশ্বকাপ জয়সহ ফটবল ক্যারিয়ারে প্রায় সবই অর্জন করেছেন জিদান। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবেও নিজেকে এরই মধ্যে নিয়ে গেছেন অন্য উচ্চতায়।
সেই জিদান কোচিং ক্যারিয়ার নিয়ে বলতে গিয়ে এভাবে বললেন, ‘কোচের চেয়ে ফুটবলার হিসেবে আমি বেশি ভালো ছিলাম। তবে আমি যেটা করছি সেটা নিয়ে খুশি। আমার কাছে দুই কাজ একই রকম। ’
দীর্ঘ সময় কোচিং পেশায় থাকবেন না উল্লেখ করে জিদান বলেন, ‘আমি ২০ বছর ধরে কোচিং করাবো না। আমি জানি না আমি কতোদিন কোচ থাকব। আমি কোনো কিছু নিয়েই পরিকল্পনা করি না। দিনের পর দিন যা হচ্ছে সেটা আমাকে উৎসাহিত করে।
এরপর আমি অন্যকিছু করবো। ’
‘আমি সবসময় একজন ফুটবলার এই ভাবনাটাই আমার মাথায় থাকে। আমি ১৮-১৯ বছর খেলেছি এবং যখন আমাকে জিজ্ঞেস করা হতো, আমি কোচ হব কিনা, বলতাম না। শেষ পর্যন্ত আমি কোচ হলাম। কিন্তু এই পেশায় ধীরে ধীরে আগ্রহ কেড়ে নেয়। ’- বলেন জিদান।
রিয়ালে কোচিং করানো প্রসঙ্গে বলেন, ‘এই ক্লাবে আসতে পেরে এবং কোচ হতে পেরে আমি ভাগ্যবান। যদিও আমি ভাগ্য শব্দটা খুব বেশি পছন্দ করি না। কেননা জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে নিজের ওপর বিশ্বাস করতে হবে এবং উপভোগ করতে হবে। এর বাইরে আমি কিছু পাত্তা দেই না। ’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.