প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৩:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৩, ১২:১৫ পি.এম
কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা চলছে

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬ তম সভা চলছে। রোববার সকাল ১০ টায় কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর মিলনায়তনে এ সভা শুরু হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। সভায় কমিটির সদস্য মোঃ আফছারুল আমীন এমপি, মোঃ হাবিবর রহমান এমপি, সামছুল আলম দুদু এমপি, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পীর ফজলুর রহমান এমপি, নূর মোহাম্মদ এমপি, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি, বেগম রুমানা আলী এমপি ছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
সভায় সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধকল্পে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ;
সেন্টমার্টিন দ্বীপসহ এ অঞ্চলের সীমান্ত এলাকায় বিজিবি এবং কোস্ট গার্ডের কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা সহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভা শেষে সার্বিক বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলবেন স্বরাষ্ট্র মন্ত্রী।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.