বলরাম দাশ অনুপম:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া খুটাখালী এলাকায় যাএীবাহি মারছা বাসের ধাক্কায় নুরুজ্জামান (২৬) নাম এক মোটর সাইকেল আরোহি নিহত হয়েছে। সে নাইক্ক্যছড়ির তুমব্রু ক্যাম্প এলাকার মৃত অাবু বক্কর ছিদ্দিকীর ছেলে ও আলীকদম উপজেলার কৃষি অফিসের অফিস সহায়ক।
রবিবার (২৮ জুন) সকাল ১১ টার দিকে খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি গেইট নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদুল আলম জানান-মারছা পরিবহনটি চট্টগ্রামমুখী আর নুরুজ্জামান মোটর সাইকেলযোগে কক্সবাজার যাচ্ছিলেন।
তিনি জানান-ঘটনার পর পরেই মারছা পরিবহনের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। আর নুরুজ্জামানের লাশ মর্গে পাঠানো হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.