লোকমান হাকিম:
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের অভিযানে গোলাগুলির পর নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র্যাব।
আজ সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৭ নং রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করে র্যাব-১৫।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোররাতে অভিযানে নামেন কক্সবাজার র্যাব-১৫ সদস্যরা। এ সময় র্যাবের উপস্থিতিতে টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টাগুলি শুরু করে। এক পর্যায়ে রোহিঙ্গা ক্যাম্পের আস্তানা থেকে নব্য জঙ্গি সংগঠন 'জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র শীর্ষ নেতা, শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র্যাব। এঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রেসব্রিফিং করার কথা জানিয়েছেন র্যাব।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.