শাহাব উদ্দীন সিকদার মহেশখালী
মহেশখালী পৌরসভার অন্তর্গত ৫ নং ওয়ার্ড ঘোনাপাড়া এলাকার মোজাম্মেল বহদ্দারের মালিকানাধীন এফ-বি ভাই ভাই ৩ নামক মাছ ধরার ট্রলারটি ১৬ জন মাঝিমাল্লা সহ হঠাৎ নিখোজ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে ৩০শে জানুয়ারী ভোর চারটায় সময় কক্সবাজারের নাজিরারটেক এলাকায়। এখনো পর্যন্ত ওই মাছ ধরার ট্রলারটি কোন খোঁজখবর পাওয়া যায়নি।
ট্রলারটির মালিক মোজাম্মেল বহদ্দারের সাথে কথা বলে জানা যায় গত ১২ দিন আগে তার মালিকানাধীন এফবি-ভাই ভাই ২ এবং এফবি-ভাই ভাই ৩ দুইটি মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরার উদ্যেশ্যে বের হয়। পরবর্তীতে সাগরে মাছ আহরন করে ৩০ জানুয়ারি সোমবার রাত আনুমানিক ১০ টার দিকে মাছ ভর্তি ট্রলার দুইটি কক্সবাজারের নাজিরার টেক সমুদ্র পয়েন্টে মাছ নামিয়ে দিতে আসে। পরে ট্রলার দুইটিতে থাকা মাছ ধরার মাঝি মাল্লারা বোট মালিকের সাথে যোগাযোগ করলে তিনি ভোরে কক্সবাজার নাজিরার টেকের সমুদ্রে পয়েন্টে যাবেন এবং মাছগুলো বিক্রি করার জন্য ফিশারী ঘাটে নেবেন এই মর্মে মুঠোফোনে আলাপ করেন।
একই দিন ভোর আনুমানিক চারটার সময় ওই ট্রলার দুইটির মালিক মোজাম্মেল বহদ্দার কক্সবাজারের উদ্যোশ্যে রওয়ানা দেওয়ার সময় দুইটি ট্রলারে থাকা মাঝিমাল্লাদের সাথে মোটোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে এফবি-ভাই ভাই ২ এর সাথে কথা হয় এবং এফবি-ভাই ভাই ৩ বোট টিতে থাকা মাঝিমাল্লাদের মুঠোফোনে আর কোনভাবেই সংযোগ পাওয়া যায়নি। নিখোজ হওয়া ট্রলারে আনুমানিক পাঁচ লক্ষ টাকার ইলিশ মাছও ছিল বলে জানান বোট মালিক মোজাম্মেল বহদ্দার।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত একমাস থেকে বঙ্গোপসাগরে এবং উপকুলের আশপাশে পেশাদার জলদস্যুদের মহড়া ক্রমান্নয়ে বৃদ্ধি পেয়েছে এবং সাগরের বিভিন্ন পয়েন্টে ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে।
সচেতন মহলের অভিমত, মোজাম্মেলে বহদ্দারের মালিকানাধীন ট্রলারটি চিহ্নিত জলদস্যুদের দ্বারা ডাকাতি হয়েছে বলে আশংকা করেছেন। এই ব্যাপারে বোট মালিক বাদী হয়ে গতকাল মঙ্গলবার কক্সবাজার মড়েল থানায় একটি ডায়েরি করা হয় বলে জানিয়েছে বোট মালিক মোজাম্মেল বহদ্দার।
মাঝিমাল্লা সমিতির নেতৃবৃন্দরা জানান, এমতাবস্থায় প্রশাসনের পক্ষ থেকে যদি দ্রুত সময়ের মধ্যে সমুদ্রে মাঝিমাল্লা সহ মাছ ধরার ট্রলারের নিরাপত্তা নিশ্চিত সহ চিহ্নিত জলদস্যুদের আইনের আওতায় আনতে না পারলে এই মৎসজীবীদের মহান পেশাটি অচিরেই হ্রাস পেতে পারে ক্ষোভ প্রকাশ করেন।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.