শাহাব উদ্দীন সিকদার, মহেশখালী
মহেশখালীতে চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে নুরুল আলম (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানার চৌকস পুলিশ। এ সময় দেশীয় তৈরি চোলাই মদ, মদ তৈরির উপাদান (ওয়াস) সহ নানা সরঞ্জামাদি জব্দ করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, কারখানার মালিক মদ ব্যবসায়ী নুরুল আলম সিপাহিরপাড়া এলাকার আবুল বাশার প্রকাশ বশরত আলির ছেলে।
৫ ফ্রেব্রয়ারী রবিবার ভোর ৫ টায় দ্বীপ উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পাহাড়ে তুলাতইল্লা ঘোনা নামক এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর। তিনি জানান, ভোরে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পাহাড়ি তুলাতইল্লা ঘোনা নামক এলাকায় মাদক ব্যবসায়ী নুরুল আলমের মদের কারখানায় অভিযান চালানো হয়। এসময় ঐ কারখানা থেকে ১৬০ লিটার চোলাই মদ, ১০০ লিটার মদ তৈরির উপাদান (ওয়াস) এবং মদ তৈরির নানারকম সরঞ্জাম উদ্ধার সহ কারখানা মালিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুত্রে আরো জানা যায় নুরুল আলমের নামে আগে থানায় মাদকের একটি মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে ।

ইতিমধ্যে মহেশখালীর বিভিন্ন এলাকায় মহেশখালী থানা পুলিশের বেশ কয়েকটি সফল অভিযানে যেমন জলদস্যুর আস্হানা, অস্ত্রের কারখানা এবং মদের কারখানায় হানা দিয়ে বিভিন্ন ডাকাত দলের সদস্য, অস্ত্র ও অস্ত্র তৈরির কারিগর সহ সরঞ্জাম উদ্ধার এবং মদ তৈরির সরঞ্জাম সহ মদ ব্যবসায়িদের আইনের আওতায় আনায় মহেশখালী দ্বীপের সকল শ্রেনীর মানুষের প্রসংসা কুড়িয়েছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী এবং ওসি তদন্ত মীর আবদু রাজ্জাকের নেতৃত্বে থাকা মহেশখালী থারার চৌকস পুলিশ দল।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.