ভয়েস প্রতিবেদক:
জেলার চিহ্নিত ডাকাত সর্দার জামাল হোসেন প্রকাশ জামাইল্যাকে (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-১৫। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, দখলবাজিসহ একাধিক মামলা রয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ভোরে সদর উপজেলা চৌফলদন্ডি এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ডাকাত সর্দাল জামাল হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি চৌফলদন্ডীর মাইজ পাড়ার মৃত আবুল খাইর ছেলে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২টি ডাকাতি, ২টি হত্যা, ১টি খুনসহ ডাকাতি ও ২টি দাঙ্গা ও দখল সংক্রান্ত মামলা রয়েছে। এই ডাকাত সর্দারের গ্রেফতারের খবরে সন্তুষ্ট এলাকাবাসী।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.