ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়া থানাধীন থ্যাংখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১ লাখ ৩০ হাজার জাল টাকার নোটসহ দুইজন মহিলা গ্রেফতার করেছে র্যাব ১৫।
রবিবার (১২ ফেব্রুয়ারি) হোয়াইক্যং সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন ০৫ নং পালংখালী ইউনিয়নস্থ থাইংখালী বাজারের উত্তর পাশে অভিযান পরিচালনা করে জাল টাকার ব্যবসায়ী দুইজন মহিলাকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে তাদের নিকট হতে ১ লাখ ৩০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন পালংখালী ইউনিয়নের রহমতের বিল গ্রামের রাশেদা বেগম (৩৫) স্বামী- আবুল বশর, জোলেখা বেগম (২২) স্বামী- মো. জুবায়ের।
এ সময় জিজ্ঞাসাবাদে তারা দুই সহোদর বোন পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশী জাল কারেন্সী নোট কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় ও লেনদেন করে আসছে মর্মে স্বীকার করে।
এ ব্যাপারে উখিয়া থানায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.