প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৩, ৭:৫৯ পি.এম
আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
সী আলিফ নামে একটি আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ ফ্রেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের ওই হোটেলের ৪১১ নং রুম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুমা দে (৩৫) চট্টগ্রামের বাশঁখালীর বাসিন্দা।
ওসি রফিকুল ইসলাম বলেন, 'গত ১৪ ফ্রেব্রুয়ারি দুই ছেলে ও এক মেয়েসহ স্বামীর সঙ্গে আবাসিক হোটেলে রুম ভাড়া নেন। তারা কয়েক দিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান। শুক্রবার সকালেও তারা সবাই স্বাভাবিক ছিলেন। কিন্তু হঠাৎ তাদের রুম খোলা দেখে হোটেল বয় গিয়ে দেখেন মা ও ৪ বছর বয়সী মেয়ের মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর দুই ছেলে নিয়ে লাপাত্তা স্বামী।'
ওসি আরও বলেন, 'কী কারণে এই হত্যাকাণ্ড তার রহস্য বের করার চেষ্টা চলছে।'
ভয়েস / জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.