ইমাম খাইর:
টানা দুই দফায় ২৫ দিন পরে আগামী ১ জুলাই থেকে কক্সবাজার পৌর এলাকায় লকডাউন শিথিল করা হচ্ছে।
স্বাস্থ্যবিধি মেনে সকল ধরণের কার্যক্রম স্বাভাবিক চলবে।
এর জন্য সিভিল সার্জনের পক্ষ থেকে পৌরসভার অতি ঝুঁকিপূর্ণ ও করোনাপ্রবণ এলাকায় চিহ্নিত করে সেখানে কিছু বিধিনিষেধ আরোপ করা হবে।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১১ টার দিকে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
তিনি জানান, মানুষের স্বাস্থ্য ও জীবন-জীবিকা দু'টোই বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার সিভিল সার্জনের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে। লকডাউন শিথিল করা হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে অনুরোধ করেছেন জেলা প্রশাসক।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.