ভয়েস প্রতিবেদক, রামু:
রামুতে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের জোয়ারিয়ানালা মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
এতে নিহত ইজিবাইক (টমটম) যাত্রী মোহাম্মদ গনি (৩০) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব মুরাপাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে ইজিবাইক চালক নুরুল আজিমের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। নুরুল আজিম(২৪) রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়ানালা গ্রামের জাফর আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা চালায়। এসময় চট্টগ্রাম অভিমুখি যাত্রীবাহী বাস মারছা’র সাথে ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে পথচারীরা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। এরমধ্যে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইকের যাত্রী মোহাম্মদ গনিকে মৃত ঘোষণা করেন।
রামুর তুলাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদিন জানান, দুর্ঘটনায় ১ জন মারা গেছেন। মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এছাড়া আহত ১ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.