ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
বৈরি আবহাওয়া কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী সকল জাহাজ চলাচল আজ রবিবার বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। রোববার (১৯ মার্চ) দুপুর পৌনে ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান। আজ সকালে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সাগর উত্তাল হয়ে উঠে। তবে দুপুরের পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।
ইউএনও জানান সকালে সাগরে বৈরি আবহাওয়া ও সাগর উত্তাল হওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে আপাতত টেকনাফ সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একদিনের জন্য এই বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে আবহাওয়া ভালো হলে এবং সবকিছু ইতিবাচক থাকলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, 'বৈরি আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আজ একদিন জাহাজ আসবে না। সেন্টমার্টিনে আনুমানিক দেড় হাজার পর্যটক রয়েছে। তারা স্বাভাবিক আছেন। আবহাওয়াও তেমন খারাপ দেখা যাচ্ছে না। আগামীকাল জাহাজ আসলে জাহাজ আসলে সকলের নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.