ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি সিআর মামলায় রফিকুল ইসলামকে এক বছরের সাজা প্রদান করে আদালত। এছাড়া আরও তার বিরুদ্ধে ৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এসব মামলায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সদর মডেল থানার ওসি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.