বলরাম দাশ অনুপম:
চকরিয়ার ডুলাহাজারায় করোনায় কর্মহীন ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৭০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে ডুলাহাজারা বৈরাগীরখিল সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গনে এই খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ সনাতনী সেবক সংঘ ডুলাহাজারা ইউনিয়ন শাখা।
চকরিয়া উপজেলা শাখা সনাতনী সেবক সংঘের সার্বিক সহযোগিতায় সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে ৭০ অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর উদ্ভোধন করেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘের প্রতিষ্ঠাতা মনোরঞ্জন দে গনেশ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কক্সবাজার জেলা শাখার সাধারন সম্পাদক সুধীর চন্দ্র দাশ।
বিশেষ অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ ফখরুল, চকরিয়া উপজেলা সনাতনী সেবক সংঘের সভাপতি কৈলাশ দে, সহ-সভাপতি দয়াল দে, ডুলাহাজারা ইউনিয়ন সভাপতি সুমন নাথ, সহ-সভাপতি পলাশ সুশীল, সাধারন সম্পাদক রুপন নাথ, সাবেক সভাপতি বিজয় সুশীল, যুগ্ন সম্পাদক কনক দাশ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক লিটন দাশ।
এই ধরনের মহতি উদ্যোগের জন্য বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় ডুলাহাজারা কমিটির সভাপতি, সম্পাদক ও বৈরাগীরখিল খিল ইউনিট কমিটির নেতৃবৃন্দকে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.