ভয়েস প্রতিবেদক:
ঈদগাঁওয়ে স্ত্রী’র লাশ উদ্ধার ঘটনায় পলাতক স্বামী হত্যা মামলার প্রধান আসামি আবু তাহের(২৫) কে গ্রেফতার করেছে র্যাব ১৫।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যার দিজে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ঈদগাঁও উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের দরগাহ পাড়ার মীর আহমদের ছেলে।
উল্লেখ্য, গত ১০ মার্চ ঈদগাঁও দরগাহ পাড়াস্থ চিকন ঝিরি নালার ব্রিজ এলাকা থেকে ভাসমান অবস্থায় পথচারীদের তথ্যের ভিত্তিতে ঈদগাঁও থানা পুলিশ এক মহিলার লাশ উদ্ধার করে। পরে লাশটি একই এলাকার নুরুল আমিনের কন্যা, এক সন্তানের জননী ফাতেমা আক্তারের বলে সনাক্ত হয়। লাশ উদ্ধার ঘটনার তিন দিন পূর্ব থেকে সে নিখোঁজ হয়। লাশ উদ্ধার ঘটনার পর থেকে নিহতের স্বামী একই এলাকার মীর আহমেদের ছেলে আবু তাহের পলাতক থাকে।
এ ঘটনায় নিহতের মা মোহছেনা বেগম বাদী হয়ে গত ১২ মার্চ নিহতের স্বামী আবু তাহেরকে প্রধান আসামি করে ৩ জনের নামে ঈদগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত আলোচিত ঘটনা মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পর থেকে আইনশৃংখলা বাহিনী আসামিদের গ্রেফতারে তৎপর হয়। দীর্ঘ চেষ্টার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত এলাকা থেকে প্রধান আসামি আবু তাহেরকে গ্রেফতারে সক্ষম হয় র্যাব।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. গোলাম কবির র্যাব ১৫ কর্তৃক উক্ত আসামিকে গ্রেফতার, থানায় হস্তান্তর ও পরে আদালতে সোপর্দের তথ্য নিশ্চিত করেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.