ইরফান উদ্দিন:
কক্সবাজারের একটি রক্তদাতা ও রক্ত সংগ্রহকারী স্বেচ্ছাসেবী সংগঠন "জনতা ব্লাড ডোনার'স সোসাইটি"র কক্সবাজার জেলা শাখার উদ্যোগে হত দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে সদর কক্সবাজার লিংকরোড দক্ষিণ মুহুরী পাড়া এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ জনজীবনে নেমেছে দুর্ভোগ। এমন পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেষ্টায় সদরে বেশি দুর্ভোগে পড়া মানুষের খোঁজ নিয়ে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী।
কক্সবাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনের স্বেচ্ছাসেবকদের দেওয়া আর্থিক সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠিত কর্মসূচি শেষে স্বেচ্ছাসেবক ও এই কার্যক্রমের প্রধান সমন্বয়ক সাইদ মোহাম্মদ ইসমাঈল বলেন, দেশের এমন পরিস্থিতিতে দেশের সকল বিত্তবান মানুষদের অসহায়দের পাশে থাকা উচিত। মানুষের সীমাহীন কষ্টের যতটা সম্ভব ভাগিদার হওয়া দরকার।
অনুষ্ঠিত কার্যক্রম সফল করতে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবক আইরিন সবনম জিফা,মো: ইসমাঈল, নুসরাত মুক্তা,আহমেদ সাগর,ফয়সাল মাহমুদ সহ অনেকেই।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.