ভয়েস প্রতিবেদক,কুতুবদিয়া:
কুতুবদিয়ায় বাইক দূর্ঘটনায় আহত বৃদ্ধ মারা গেছেন।
শনিবার (১৬ এপ্রিল ) রাত ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার ইফতারের সময় কৈয়ারবিল ঘিলাছড়ি নাপিত পাড়ার অনন্ত শীল(৭৫) আজম সড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি বাইক তাকে চাপা দেয়।
এ সময় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাঈমা তাবাচ্ছুম (রণী) তাকে রেফার করেন। তাৎক্ষণিকভাবে বৃদ্ধকে চট্টগ্রাম নেয়ার পর রাত ১১ টার দিকে তার মৃত্যু হয় বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।
কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজমগীর মাতবর বলেন, দুর্ঘটনায় নিহত বৃদ্ধের স্ত্রী দাবি জানিয়েছিলেন তার স্বামীকে ময়নাতদন্ত ছাড়া সৎকার করার। বিষয়টা চট্টগ্রাম হওয়ায় তারা চেষ্টা করেও বিফল হন বলে জানান তিনি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.