ভয়েস প্রতিবেদক:
নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ.গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ ” এ প্রতিপাদ্যে কক্সবাজারে প্রথমবারের মত পালিত হয়েছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে র্যালী ও আলোচনা সভা।
শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালীটি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। তিনি বলেন, শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের গুরুত্ব বিবেচনায় নিয়ে শ্রমিকের জীবন মান ও কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো আবু সুফিয়ান,অতিরিক্ত পুলিশ সুপার মো জসিমউদ্দিন চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহা পরিদর্শক শিপন চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম,সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো সোলাইমান, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু
মোর্শেদ চৌধুরী খোকা, জেলা সদর হাসপাতালের আরএমও ডা: মো আশিকুর রহমান, সিভিল সার্জন অফিসের ডা: নাদিয়া আফরোজসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
পেশাগত স্বাস্থ্য ও সেফটি সম্পর্কে দেশব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০১৬ সাল থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জাতীয়ভাবে পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করে আসছে। আর এবার প্রথমবারের মত দিবসটি পালিত হলো কক্সবাজারে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.